সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ, বেনাপোলে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৮:৪৭আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৮:৫০

ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া বিধি-নিষেধ ভঙ্গের অভিযোগে বেনাপোল বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার সময় এই অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) খোরশেদ আলম।

উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) খোরশেদ আলম বলেন, 'সরকারি বিধি-নিষেধ অমান্য করে দূরত্ব বজায় না রেখে তারা কেনাবেচা করছিলেন। ব্যবসায়ীদের দোকানের সামনে তিন ফুট করে গোলাকার চিহ্ন রাখার কথা। সেখানে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করার কথা। এসব শৃঙ্খলা বজায় না রেখে একই জায়গায় অধিক লোকের সমাগম করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় খোরশেদ আলম ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তার অসহায় ও ভবঘুরে মানুষদের মধ্যে শুকনো খাবার ও মাস্ক বিতরণ করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের