সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যুতে ৫ বাড়ি লকডাউন

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ২৩:৩৮আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২৩:৪৩

 সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া কলেজছাত্রের বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জানাজা শেষে তার মরদেহ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরী জানান, মরদেহ সমাহিত করার পর মারা যাওয়া কলেজছাত্র হাসান আলীর বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া তার দাফন-কাফনে অংশ নেওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যসহ মোট ১৯ জনকে লকডাউনের আওতায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লাল ফ্ল্যাগ টানানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকা পরিবারগুলোকে সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

কলেজছাত্রকে সমাহিত করার আগে ঢাকার আইইডিসিআরে পাঠানোর জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

প্রসঙ্গত, শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার সাতক্ষীরার নারায়ণপুরে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্টে ওই কলেজছাত্র নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:
সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যু

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের