সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৪:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৪:৫৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার নারায়নপুরে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্টে এক কলেজছাত্রের (২০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, তার শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি।

বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ থেকে ৭ দিন ধরে ওই যুবক জ্বর, ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিল।

ওই ছাত্রের মা জানায়, জ্বর থাকায় সে দুর্বল হয়ে পড়ে। এতে সে তেমন খাওয়া-দাওয়া করতো না। স্থানীয় গ্রাম্য ডাক্তার দেখিয়ে তাকে ওষুধ খাওয়ানো হয়। রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়।

ইউপি ইরাদ আলী আরও জানান, এই মৃত্যুর খবরে এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক বিরাজ করছে। তার পরিবারের সদস্যরা মরদেহ থেকে কিছুটা দূরে অবস্থান করছেন। ওই বাড়ির আশেপাশেও এখন কেউ আসছেন না। স্থানীয় গ্রাম পুলিশ দিয়ে বাড়িটি পাহারায় রাখা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শওকত জানান, এ খবর পাওয়ার পর একটি মেডিক্যাল টিম সেখানে পাঠানো হয়েছিল। মৃতের শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা রাজি থাকলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে।

প্রসঙ্গত, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও নতুন ৪৯ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত মোট ২ হাজার ৮৯৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে আরও ৬৯৬ জনকে।

/এনএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী