করোনা পরীক্ষার জন্য পঞ্চগড়ের এক ব্যক্তিকে রংপুরে পাঠানো হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ০৫:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৬:৫৫

পঞ্চগড় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে করোনা সন্দেহে গোলাম মোস্তফা (৩২) নামে এক ব্যক্তিকে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় তাকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয়।  দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোস্তফার বাড়ি দেবীগঞ্জের চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ধনু চেংঠি গ্রামে। তিনি ওই গ্রামের আব্বাস আলীর ছেলে।  গত সাত-আট দিন আগে তিনি গাজীপুর থেকে বাড়িতে ফেরেন।  সেখানে তিনি একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এলাকাবাসীকে এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন।

চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. ফজলুল হক বলেন, ‘দুপুরে মোস্তফা তাকে মোবাইল ফোনে জানান তার কয়েকদিন ধরে জ্বর। ওষুধ খাওয়ার পরও কমছে না। আবার দুপুর থেকে গলা ও শরীর ব্যথা করছে।  তিনি করোনার টেস্ট করতে চান। পরে বিষয়টি আমি দেবীগঞ্জ উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে অবহিত করি। এরপর রংপুরে পিসিআর মেশিনে পরীক্ষার জন্য  তার বাবাসহ তাকে পাঠানো হয়েছে।’

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, রংপুরে তাৎক্ষণিক পরীক্ষা না করা না হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হবে। পরদিন তার নমুনা রংপুর পাঠানো হবে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বুধবার পঞ্চগড় জেলা থেকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ছয় জনের নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী