কর্মহীনদের খাদ্য সহায়তায় জেলা প্রশাসনের হটলাইন চালু

নোয়াখালী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৬:৩৪আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৬:৩৭

নোয়াখালী

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীনদের খাদ্য সহায়তা দিতে হটলাইন চালু করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জেলা প্রশাসক তন্ময় দাস জানান, খাদ্য সহায়তা না পেলে তার দফতরের নম্বরে ফোন করতে হবে। তাহলে সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

নোয়াখালীবাসীর উদ্দেশে তিনি লিখেছেন, 'প্রিয় জেলাবাসী, জেলা প্রশাসন আপনার পাশেই আছে। কারও খাদ্য সহায়তার প্রয়োজন হলে ঠিকানা, মোবাইল নম্বরসহ এসএমএস করুন এই নম্বরে (০১৭০৫৪০১০০০)।'

এ ব্যাপারে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, 'নোয়াখালীতে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। যাদের খাদ্যের প্রয়োজন আছে বা এখনও পান নি, তারা জেলা প্রশাসকের দফতরে ফোন করলেই তাদের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।'

ত্রাণ বিতরণে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অনিয়মের তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম