নীলফামারীতে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য বিতরণ

নীলফামারী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৭:০৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৭:০৬

নীলফামারীতে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য বিতরণ

নীলফামারী জেলা শহরের শতাধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের উদয়ন শিশু বিদ্যা পিঠ চত্বর থেকে সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এসময় প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল ও একটি করে সাবান দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দুই হাজার সাতশ' পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, একটি করে সাবান বিতরণ করা হয়েছে। এছাড়াও পরিস্থিতি অনুযায়ী চাহিদা অনুসারে আরও সামগ্রী বিতরণের প্রস্তুতি রয়েছে।

এছাড়াও চলমান পরিস্থিতি মোকাবিলায় তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার ও এক লাখ লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের