সাদুল্লাপুরের হবিল্লাপুর গ্রামে আরও ১৫ বাড়ি লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৭:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৭:৪০

গাইবান্ধা জেলা

গাইবান্ধার সাদুল্যাপুরের হবিল্লাপুর গ্রামের আরও ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রবাসী মা-ছেলের সংস্পর্শে আসার কারণে নতুন করে আরও একজনে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই ঘোষণা দেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ।

এ বিষয়ে মো. নবীনেওয়াজ বলেন, 'হবিল্লাপুর গ্রামের কাজল মণ্ডলের বাড়ির আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। গ্রামে গিয়ে বাড়ির লোকজন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলে লকডাউনের সিদ্ধান্ত দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী মা-ছেলের সংস্পর্শে আরও একজন আক্রান্ত শনাক্ত হয়েছেন।'

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শাহীন জানান, হবিল্লাপুর গ্রামের সামনপাড়া থেকে কাজলের বাড়ির আশপাশের অন্তত ১৫টি বাড়ির লোকজনকে লকডাউনে থাকার নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এরআগে, ২২ মার্চ কাজলের বাড়ি লকডাউন করা হয়।

উল্লেখ্য, ১১ মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী মা-ছেলে বিয়ের দাওয়াত খেতে যান হবিল্লাপুর গ্রামে বোনের বাড়িতে। দাওয়াতে বেশকিছু লোক এসেছিলেন। আক্রান্ত মা-ছেলের সংস্পর্শে প্রাথমিকভাবে দুজন আক্রান্ত হয়েছিলেন। পরে আরও একজন নতুন করে আক্রান্ত হলেন বলে জানা গেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস