স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হলো এক কিলোমিটার রাস্তা

নওগাঁ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৯:৫৬আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৯:৫৬

রাস্তা নির্মাণ করা হচ্ছে নওগাঁ সদরের কীর্ত্তিপুর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার একটি রাস্তা নির্মাণ করা হয়েছে । এই রাস্তা নির্মাণের ফলে ইউনিয়নের হরিরামপুর গ্রামে যাওয়ার প্রবেশ পথ তৈরি হলো। পুরণ হলো এলাকাসীর দীর্ঘদিনের স্বপ্ন।

জানা গেছে, হরিরামপুর গ্রামে প্রবেশের ওই রাস্তার জন্য স্থানীয়রা ইউপি চেয়ারম্যানসহ সরকারি দফতরে গত কয়েক বছর ধরে ধরণা দিয়ে আসছিলেন। রাস্তা তৈরি করে দেওয়া হবে বলেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় তাদের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরে স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাস্তাটি তৈরি করলেন।

ওই গ্রামের বাসিন্দা সুলতান বলেন, '২০১২-১৩ অর্থবছরে ইট দিয়ে সোলিং করে দেওয়া হয় রাস্তাটি। কিন্তু পুকুরের পাড় হওয়ায় রাস্তা ভেঙে পুকুরে নেমে যায়। এতে দুর্ভোগে পড়েন গ্রামবাসী। দীর্ঘদিন ধরে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে ধরণা দিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।'

কাজের উদ্যোক্তা রওশন আলী বলেন, ‌'আমরা গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে সাধ্য মতো চাঁদা দিয়ে রাস্তাটি নির্মাণ করেছি। পুকুরের পাশে বাঁশের প্যালাসাইডিং করে দিয়েছি যেন আর না ভাঙে।

কীর্ত্তিপুর ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, ‌'ওই রাস্তাটি পুকুরের পাশে হওয়ায় প্যালাসাইডিং করতে যে খরচ হবে, তার বরাদ্দ ইউনিয়ন পরিষদে নেই। ওই রাস্তার জন্য এডিপি প্রকল্পের আওতায় একটা বাজেট হয়েছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম