চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

চাঁদপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২০:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:৫৫

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ৫ বাড়ি লকডাউন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে করোনার উপসর্গ (জ্বর, বমি, পাতলা পায়খানা) নিয়ে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান। এ ঘটনার পর শনিবার সকাল সেই বৃদ্ধার বাড়িসহ আশপাশের ৫টি বাড়িতে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াৎ বলেন, ডাক্তার আমাকে বলেছেন তার করনা উপসর্গ ছিল। তার মৃত্যুর পর ডাক্তারের রিপোর্ট মোতাবেক ওই মহিলার বাড়িসহ আশপাশের মোট পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি জানান, পরিস্থিতির উপর নির্ভর করবে কতদিন থাকবে।

মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে করোনা টেস্টের জন্য। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ওই মহিলা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েতেন। তিনি গত দুইদিন আগে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে আসেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার সাখাওয়াত উল্লাহ বলেন, ওই নারী তার বাবার বাড়িতে একটা আলাদা ঘরে থাকতেন। রাতে তার পাতলা পায়খানা হয়েছিল। পরে সকালে তার কোনও সাড়া-শব্দ না পেয়ে স্বজনরা গিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে বিষয়টি আমাদেরকে জানালে আমরা নমুনা সংগ্রহ করি। আগামীকাল তা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তিনি মানসিক বিকারগ্রস্থ ছিলেন কিছুদিন আগে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। এছাড়া বিভিন্ন জায়গায় নিজের পছন্দমতো ঘোরাঘুরিও করতেন।

/আইএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি