সরল সুদে ঋণ চায় শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ এপ্রিল ২০২০, ০৬:৪৫ আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৬:৪৭

ছবি সংগৃহীত বর্তমান করোনা পরিস্থিতির ধাক্কা সামলে শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি চালু রাখতে দুই শতাংশ সরল সুদে তিন হাজার কোটি টাকা ঋণ চেয়েছেন এ শিল্পের মালিকরা। ঋণ ব্যবস্থা করাসহ সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড অব শিপবিল্ডিং ইন্ডাট্রিজ অব বাংলাদেশ (এইওএসআইবি)।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ও বিদেশি ক্রেতা না আসায় ও জাহাজ নির্মাণ শিল্পের কাঁচামাল আমদানি বন্ধ থাকায় এ খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ফেব্রুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত সময়ের মধ্যে এইওএসআইবি’র অন্তর্ভুক্ত প্রায় ২০টি শিল্পপ্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশনের বাইরে থাকা আরও প্রায় ৮০টি প্রতিষ্ঠান প্রায় ১০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে।

এ শিল্পের সঙ্গে প্রায় দুই লাখের বেশি জনবল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বর্তমান অবস্থার কারণে প্রায় এক লাখের বেশি শ্রমিক চাকরিচ্যুত অথবা মাসিক বেতন সুবিধা থেকে বঞ্চিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ অবস্থায় শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং বিশেষ অনুদান দাবি করেন প্রতিষ্ঠানগুলোর মালিকেরা।

এইওএসআইবি’র পক্ষ থেকে সহজ শর্তে ঋণ ছাড়াও শ্রমিক ও কর্মচারীদের বেতন বাবদ অনুদান, ডিসেম্বর পর্যন্ত জাহাজ নির্মাণ শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস-পানির বিল মওকুফ এবং শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার ওপর আয়কর মওকুফের দাবি জানানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও