রামেকে করোনা পরীক্ষার জন্য আসা নমুনার বেশিরভাগই পাবনার

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৫:৪০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৫:৫৬

রাজশাহী রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) স্থাপিত হয়েছে করোনাভাইরাস শনাক্তের ল্যাব। সেখানে যেসব নমুনা এসেছে তার বেশিরভাগই এসেছে পাবনা থেকে! পাবনা জেলা থেকেই এসেছে ১৯টি নমুনা। বাকি তিনটি রাজশাহীর।

এসব তথ্য জানিয়েছেন, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার। শনিবার সন্ধ্যায় ডা. সাবেরা গুলহার আরও জানান, ‘এ পর্যন্ত আমরা ২২ জনের নমুনা পেয়েছি। এগুলো নিয়ে আমরা কাজ করছি।’

তিনি জানিয়েছেন, এখান থেকে পাঠানো নমুনা যাচ্ছে আইইডিসিআরে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে জানানো হয় তথ্য, ‘আমরা এ পর্যন্ত সাতজনের নমুনা পরীক্ষা করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। তবে রাজশাহীতে এখনও করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।’

সাবেরা গুলনাহার জানিয়েছেন, ল্যাব স্থাপনের পর শুক্রবার তারা কোনো নমুনা পাননি, ‘আমরা শুক্রবার কোনো নমুনা পাইনি। এর আগের দিন বৃহস্পতিবার দুটি এবং প্রধান দিন গত বুধবার পাঁচজনের নমুনা পেয়েছিলাম। এই ল্যাবে রাজশাহী বিভাগের আট জেলার রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী