আ.লীগ নেতার বাড়িতে মিললো ত্রাণের আড়াই টন চাল

ঝালকাঠি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৭:৩৫আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৭:৩৫

ঝালকাঠি ঝালকাঠিতে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে সরকারি ত্রাণের আড়াই টন (২৫’শ কেজি) চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। আগড়বাড়ি গ্রামের ৮ নম্বর ইউপি সদস্য মনির একইসঙ্গে বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যদের সংগঠন জেলা মেম্বার ফোরামের সভাপতি।

রবিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার  মনির হোসের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ত্রাণের সরকারি ২৫’শ কেজি চাল উদ্ধার হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিল। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। তাকে মোবাইল ফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি বলেও জানান  এনডিসি আহমেদ হাসান। তিনি বলেন, এ ঘটনায় চাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যপারে মনির হোসেন বলেন, ‘সরকারি খাদ্য গুদাম থেকে এ চাল ছাড়ানো হয়েছে। আমার কাছে ডকুমেন্টস আছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের