বিনা কারণে রাস্তায় ঘোরাফেরা, সাত যুবককে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ০৩:৫০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৩:৫২

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় সাত যুবককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন সরকার। কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়াতে রয়েছে নিষেধাজ্ঞা। এ বিষয়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। কিন্তু, সরকারি আদেশ অমান্য করে ওই সাত যুবক কারণ ছাড়াই উপজেলা ফটকের সামনের রাস্তা দিয়ে ঘোরাফেরা করছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ওই সাত যুবককে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে অকারণে ওই সাত যুবক ঘোরাফেরা করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম