ভিজিডি’র ১৪ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৭:০১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৭:৩৮

নওগাঁ

নওগাঁর বদলগাছীতে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট)-এর ১৪ বস্তা চালসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) রাতে বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। আটক সোহেল রানা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি।

বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে বিলাশবাড়ী গ্রামে সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে ভিজিডির ১৪ বস্তা চাল (প্রতি বস্তা ৩০ কেজি ওজন) উদ্ধার করা হয়। সরকারি চাল অবৈধভাবে রাখার দায়ে সোহেল রানাকে আটক করা হয়েছে। এরপর উদ্ধার চালগুলো বিলাশবাড়ী ইউনিয়ন চেয়রাম্যান সাইদুর রহমান কেটুর জিম্মায় রাখা হয়। এ বিষয়ে আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে