দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ২০:৩১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৫

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন-অর রশিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে দিনাজপুর-বগুড়া মহাসড়কের রত্নাদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন-অর রশিদ পাকুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ভাদুরিয়া বাজারের গ্রিল ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন হারুন-অর রশিদ। পথিমধ্যে ভাদুরিয়া বাজারের সামনে রত্নাদিঘি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকই আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হারুন-অর রশিদ মারা যান।

দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী