মাগুরায় মারা যাওয়া কৃষক করোনা আক্রান্ত ছিলেন না

মাগুরা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ২০:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৫৫

মাগুরা মাগুরার মহম্মদপুর উপজেলার কলমধরি গ্রামে করোনা আক্রান্ত সন্দেহে থাকা অবস্থায় মারা যাওয়া কৃষক বাকি মিয়ার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। তার সংস্পর্শে থাকা পরিবারের অপর দুই সদস্যসহ পাঁচ জনের নমুনা পরীক্ষায় একই ফল এসেছে। এজন্য মঙ্গলবার থেকে বাকি মিয়ার বাড়িসহ চারটি বাড়ির লকডাউন উঠিয়ে নেওয়া হচ্ছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘গত ২ এপ্রিল জ্বর, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে বাকি মিয়া মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সে সময় তাকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়। পরদিন সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ বাকি মিয়া এবং তার সংস্পর্শে থাকা অপর দুই সদস্যের নমুনা ঢাকায় পাঠায়। মঙ্গলবার ঢাকা থেকে পাঠানো রিপোর্টে করোনার উপস্থিতি নেগেটিভ আসে।’

তিনি আরও জানান, মঙ্গলবার মাগুরায় নতুন করে আট জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে মাগুরায় গত কয়েকদিনে ২২ জনের নমুনা সংগ্রহ করা হলো।

মাহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার থেকে চারটি বাড়ির লকডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। 

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী