ভারত থেকে ফিরে সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকবেন বাংলাদেশিরা

হিলি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ২০:৫৫আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:৫৯

ভারত থেকে ফিরে সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকবেন বাংলাদেশিরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন। দু’দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়ায় চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ও তাবলিগ জামাতে অংশ নিতে গিয়ে আটকে থাকা বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে আসছেন। এ মুহূর্তে যারা দেশে ফিরছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বাড়িতে পাঠানো নয়, সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অদূরে হাকিমপুর ডিগ্রি কলেজকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ ভারত দু’দেশের মধ্যে নতুন করে যাত্রী পারাপার বন্ধের ঘোষণা দেয়। তবে এর আগে যারা ভারত থেকে বাংলাদেশে এসেছেন কিংবা এ দেশ থেকে ভারতে গিয়েছেন, তাদের নিজ নিজ দেশে ফেরা চালু ছিল। এরপর গত ২৩ মার্চ বিকেল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে থাকা ভারতীয় নাগরিকসহ বিশ্বের সব দেশের নাগরিক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে শুধু ভারতের অভ্যন্তরে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত প্রদানের কার্যক্রম চালু রাখে তারা।

তিনি আরও জানান, তখন থেকে ভারতে আটকে থাকা যাত্রীরা দেশে আসতে থাকেন। তাদের স্বাস্থ্য চেকআপের পর হোম কোয়ারেন্টিনে পাঠানো হতো। তবে এক সপ্তাহ ধরে কোনও যাত্রী দেশে ফিরে আসেনি। আমাদের কাছে নতুন করে নির্দেশনা এসেছে, এখন ভারত থেকে যারাই দেশে আসবে তাদের বাড়িতে না পাঠিয়ে সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখা হবে।

ওসি সেকেন্দার আলী বলেন, ভারতে তাবলিগ জামাতে অংশ নিতে গিয়ে আটকে থাকা বাংলাদেশি মুসল্লিদের একটি দল হিলি সীমান্ত দিয়ে দেশে প্রবেশের কথা শোনা গেলেও এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনও তথ্য পাইনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্র্রিবিউনকে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এখন যারা ভারত থেকে দেশে আসবে তাদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা পেয়েছি। এ লক্ষ্যে চেকপোস্ট দিয়ে আসা সব বাংলাদেশি নাগরিককে কোয়ারেন্টিনে রাখার জন্য আমরা হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজকে সেন্টার হিসেবে প্রস্তুত করেছি।’

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম