মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৩:৩১আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৩:৩৪

মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জের ঘিওরে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। তার নাম আছান উল্লাহ (৭৫)। তার বাড়ি উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি গ্রামে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার চরবাইলজুরি এলাকায় বাড়ির ভেতর থেকে সজোরে এসে রাস্তায় উঠে আরও গতি বাড়ায় মোটরসাইকেল আরোহী মো. মিজানুর রহমান (২৫)। তার মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশ দিয়ে হাঁটতে থাকা বৃদ্ধ আছান উল্লাহ (৭৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ঘাতক মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান সিংজুরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলামের ছেলে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম জানান, বিষয়টি আমি শুনেছি। তবে কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ করা হলে মোটর সাইকেলের চালককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী