সব রোহিঙ্গা ক্যাম্প লকডাউন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৮:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:৪৬

রোহিঙ্গা ক্যাম্প

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো জনঘনত্বপূর্ণ বসতি এলাকা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার।

তিনি জানান, ‘বলতে গেলে আগে থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষণা হয়নি। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরি কার্যক্রম চালু ছিল।’

তিনি বলেন, ‘বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন করেছেন। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের আওতায় পড়েছে। ক্যাম্পগুলোতে বাইরে থেকে কোনও মানুষ যাতে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সেখানকার পরিস্থিতি আগের মতো নেই। ক্যাম্পে শুধু  ইমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।’

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর আগে থেকেই ৪ লাখ রোহিঙ্গা এদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে এখন কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে রয়েছেন। 

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের