করোনা আক্রান্ত এলাকা থেকে টাঙ্গাইলে এসে আশ্রয়, ১১ বাড়ি লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ২০:২৬আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:৩২

 ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন করোনা আক্রান্ত ও লকডাউন হওয়া এলাকা থেকে টাঙ্গাইলের বাসাইলে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কারণে ১১টি বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাড়িগুলো লকডাউন ঘোষণা করেন।

জানা যায়, সস্প্রতি রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন এলাকা থেকে বাসাইল উপজেলায় পৃথক পৃথক বাড়িতে এসে আশ্রয় নেয় ১১টি পরিবার। ওই পরিবারের সদস্যদের থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ভয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে বুধবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার কাশিল দক্ষিণপাড়ার হাশেম মিয়ার ছেলে রানা ওরফে ইব্রাহীম, একই এলাকার কদম খানের ছেলে রাজীব খান, পূর্বপাড়ার ট্রাক চালক রানা, নথখোলা এলাকার শাহজাহান আলী, বাথুলীসাদী পশ্চিমপাড়ার গার্মেন্টসকর্মী সুরিয়া বেগম, ফুলকি ইউনিয়নের গাছপাড়ার মাহমুদ আলীর ছেলে গণি মিয়া, ঝনঝনিয়ার ছানা খানের ছেলে আল আমীনের বাড়িসহ বিভিন্ন এলাকার ১১টি বাড়ি লকডাউন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আমরা জানতে পেরেছি ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জসহ লকডাউন হওয়া বিভিন্ন এলাকা থেকে ১১টি পরিবার রাতের আঁধারে লুকিয়ে বাসাইলে এসেছে। করোনা সংক্রমণ রোধে তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। ওই পরিবারগুলোর খাবারের বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ