খুলনা জেলায় যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ

খুলনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ২১:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:২৫

খুলনা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব অধিকতর নিশ্চিত করার লক্ষ্যে খুলনা জেলায় সব ধরনের যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে।

খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় দোকান, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও যানবাহন চলাচলের ওপর খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন ৮ এপ্রিল জনস্বার্থে এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ব্যতীত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। রূপসা সান্ধ্য বাজার, কেসিসি সান্ধ্য বাজার ও সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারি কাঁচাবাজার আগের সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচি বহাল থাকবে। খুলনা জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত খুলনা জেলায় সকল ধরণের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা যেমন, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, সেচ সরঞ্জাম ও জ্বালানি তেল বহনের গাড়ি এ নিদের্শনার বাইরে থাকবে। এছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হিসাব রক্ষণ অফিস এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা ম্যাজিস্ট্রেট জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নোটিশ জারি থাকবে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী