নারীর গোপন ভিডিও ধারণ করতে গিয়ে ধরা, গণপিটুনি খেলেন স্বেচ্ছাসেবক দল নেতা

বরিশাল প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪

বরিশালের উজিরপুরে এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে বায়েজিদ মিঠু নামে এক যুবককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার (৮ নভেম্বর) রাতে উজিরপুর পৌরসভার চৌরাস্তা টেম্পো স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা বায়েজিদকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে গণধোলাই দেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
ছিনতাইকারী সন্দেহে পিটুনি, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন যুবক
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২
সর্বশেষ খবর
সৌন্দর্যের আড়ালেই বিষ! পৃথিবীর ভয়ংকর বিষাক্ত যত ফুল
সৌন্দর্যের আড়ালেই বিষ! পৃথিবীর ভয়ংকর বিষাক্ত যত ফুল
৭ নভেম্বর সর্বস্তরের মুক্তিকামী মানুষের সর্বজনীন অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বর সর্বস্তরের মুক্তিকামী মানুষের সর্বজনীন অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী
মাঝরাতে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, আহত ২২
মাঝরাতে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, আহত ২২
নামেও মায়া, রূপেও অনন্য পাথারিয়া পাহাড়
নামেও মায়া, রূপেও অনন্য পাথারিয়া পাহাড়
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে