চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে প্রাথমিকের শিক্ষিকার মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ০০:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০০:৫০

সীমা আক্তার বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ইঞ্জিনচালিত রিকশাভ্যানের চাকায় শাড়ির আচল পেঁচিয়ে সীমা আক্তার (৩২) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল)  বিকালে এ ঘটনা ঘটে। শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ‍আমিনুল ‍ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সীমা গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ গোবর্ধন গ্রামের আব্দুল লতিফের স্ত্রী এবং উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খানের মেয়ে।

শহিদুল ইসলাম খান বলেন, ‘বরিশাল নগরী থেকে ভ্যানযোগে আমার বাড়ির উদ্দেশে উজিরপুরে রওয়ানা হয় সীমা। গতকাল বিকাল ৪টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে অসাবধানতাবশত শাড়ির আঁচল মোটরচালিত ভ্যানের চাকায় জড়িয়ে গেলে ফাঁস লেগে সড়কে লুটিয়ে পড়ে সে। গুরুতর অসুস্থ অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার (ওসি) জাহিদ বিন আলম জানান, তিনি বিষয়টি অবহিত নন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি