রাণীনগরে সরকারি চাল উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৮:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৮:২৩

রাণীনগরে সরকারি চাল উদ্ধার, আটক ১

নওগাঁর রাণীনগরে ১০টাকা কেজির ৯ বস্তা সরকারি চাল উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ। রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ' করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের নির্দেশে বুধবার (৮ এপ্রিল) থেকে রাণীনগরে ১০টাকা কেজি দরে হতদরিদ্র ও অসহায়দের মধ্যে চাল বিক্রি শুরু করা হয়। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহীনের বাড়ি থেকে ৯ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শাহীনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ওই চালগুলো জব্দ করে একডালা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম