হাসপাতাল থেকে পালানো সেই নারী স্বামীসহ আবার ঢাকার হাসপাতালে ভর্তি

রাজবাড়ী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ০০:০৭আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০০:০৯

করোনাভাইরাস

ঢাকা থেকে  করোনাআক্রান্ত হয়ে পালিয়ে বাড়ি চলে আসা নারীকে স্বামীসহ রাজবাড়ী হাসপাতালের আইসোলেশনে রাখার পর আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার ভোরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন তাদেরকে বাড়ি থেকে সদর হাসপাতালে নিয়ে আসে। এর আগে  গত ৪ এপ্রিল শরীরে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ওই নারীর নমুনা পরীক্ষার পর তিনি পজিটিভ প্রমাণিত হন। তবে মঙ্গলবার ওই হাসপাতাল থেকে পালিয়ে গ্রামে চলে আসেন।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোনিয়া করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার সে ঢাকা থেকে পালিয়ে আসে। রাতে পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। পরে তাঁর স্বামীসহ তাকে রাজবাড়ী হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। বুধবার দাদশী ইউনিয়‌নের বক্তারপুর ও স‌মেশপু‌র দু্ইটি গ্রা‌ম লকডাউন করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের শরীরের অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম