৫০ বস্তা চালসহ গ্রেফতার ১, দায় অস্বীকার কৃষকলীগের

বগুড়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৭:০৭আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৭:০৯

বগুড়া

খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চালসহ মিঠু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়ার সোনাতলা থানা পুলিশ । বৃহস্পতিবার বিকালে উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের বাড়ি থেকে চালের বস্তাসহ তাকে আটক করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) এ বিষয়ে থানার এসআই রহিম উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক মিঠু মিয়া মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি। এই পরিচয়ে তার ব্যানার পোস্টারও লাগানো আছে এলাকায়। তবে জেলা কৃষকলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, মিঠু মিয়া কৃষক লীগের কেউ নন।

সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, মিঠু মিয়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের ওফিজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিকালে গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ১০ টাকা কেজি দরে বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু জানান, তিনি চালগুলো কার্ডধারীদের কাছ থেকে কিনেছেন।

এদিকে সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন জানান, মিঠু আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তার এক ভাই লিটন যুবলীগ কর্মী এবং অপর ভাই কাইয়ুম সাবেক ইউপি সদস্য ও বিএনপি কর্মী।

তিনি আরও জানান- একটি মহল প্রচার করছে যে মিঠু মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অসীম কুমার জৈন নতুনের পিএস। আসলে চেয়ারম্যানের পিএসের নাম রোস্তম।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি