বগি লাইনচ্যুত, উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৭:২৬আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৭:৩৩

বগি লাইনচ্যুত, উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে খাদ্যবাহী ট্রেনের (মালগাড়ি) বগি লাইনচ্যুত হওয়ায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও জেলা শহরের কেন্দ্রস্থল জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কের রেলক্রসিংও আটকে গেছে। ফলে গুরুত্বপূর্ণ ওই পথে কোনও যানবাহনও চলাচল করতে পারছে না। শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার শাহজাহান জানান, রংপুরের সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে মালগাড়িটি ঢাকা যাচ্ছিলো। ট্রেনটি জয়দেবপুর জংশন স্টেশনের আউটার সিগন্যাল পার হয়ে প্রধান লাইন (২ নম্বর) দিয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কের ক্রসিং পয়েন্টে গাড়িটির ইঞ্জিনের পর থেকে দ্বিতীয় ও অষ্টম বগির (ওয়াগন) চাকা লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে রংপুর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, ঢাকায় উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান