গ্রামবাসীদের নিয়ে সভা, চেয়ারম্যানকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ০৬:৫৩আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৭:০২

 করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদে দুই শতাধিক মানুষের জনসমাগম করে মাদকবিরোধী সভা করায় চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ইউএনও জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার বিকালের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মুকুল একটি মাদকবিরোধী সভা করেন। দেশের এই সংকটময় সময়ে কোনোভাবেই সভা-সমাবেশ করা যাবে না সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় সঙ্গনিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নিষেধাজ্ঞা সবার কাছে সমান। আমরা কেউই নিয়মের ঊর্ধ্বে নই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের