বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ০৬:৪০ আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৪০

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরা চট্টগ্রাম ও বান্দরবানের প্রায় ২৯০টি বন্যাকবলিত পরিবারের মাঝে সাত দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

‘টিম আইইউবি’ নামে পরিচিত এই স্বেচ্ছাসেবী দলটি গত ১৯ জুলাই ত্রাণ কার্যক্রমের প্রথম পর্ব শেষ করে।

বিশ্ববিদ্যালয়ের ৩০টির বেশি ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত ‘টিম আইইউবি’ ১৬ জুলাই রাতে ঢাকা থেকে রওনা হয়। দাতা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ করা হয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এবং বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপাড়া ইউনিয়ন ও মুসলিম পাড়ায়। এর মধ্যে কাঞ্চনায় ৭০টি, নোয়াপাড়ায় ৬৫টি, রোয়াংছড়িতে ৭০টি এবং মুসলিম পাড়ায় ৫৫টি পরিবার খাদ্যসামগ্রী পেয়েছে।

যাতায়াতের পথে বন্যাকবলিত আরও প্রায় ৩০টি পরিবারকে জরুরি সহায়তা দেন স্বেচ্ছাসেবকেরা। প্রতিটি প্যাকেজে ছিল শুকনো খাবার, চাল, ডাল, তেল, আলু ও ওষুধ।

ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে আইইউবি কমিউনিটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অন্যান্য দাতা ও শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা অর্থ সহায়তা দেন। কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিজকে (ডিওএসএ) ধন্যবাদ জানায় টিম আইইউবি।

২০২৪ সালের বন্যায় টিম আইইউবি দেশের সাতটি জেলায় সাড়ে ৪ হাজারের বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছিল। এরপর থেকে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবীদের নিয়ে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে দলটি।

/এফআর/
সম্পর্কিত
ভুয়া সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চলছে নিরাপত্তা তল্লাশি
সর্বশেষ খবর
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’