গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
টুঙ্গিপাড়ার দুটি গ্রামে তিন জনের শরীরে করোনাভাইরাস নিশ্চিতভাবে পাওয়া যাওয়ায় অতিরিক্ত সতর্কতা হিসেবে এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী দুজনের করোনা পজেটিভ পাওয়া যায়। ১১ এপ্রিল গোপালপুর ইউনিয়নের সড়াইডাঙ্গা গ্রামে আরও একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর পর থেকে এলাকায় মানুষের মধ্যে একটা অজানা ভীতি কাজ করছে।








