দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসআই প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০০:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০০:৪৯

বগুড়া বগুড়ায় দুই টিভি রিপোর্টারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ায় সদর থানার এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাতে শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা থানায় গিয়ে প্রতিবাদ জানান।

জানা যায়, রবিবার রাত ৮টার দিকে একাত্তর টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি শাহজাহান আলী বাবু ও সময় টিভির মাজেদ রহমান মোটরসাইকেলে শহরের চেলোপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় হর্ন বাজিয়ে পুলিশের গাড়ি এলে তারা সাইড দেন। এ নিয়ে এসআই নিরঞ্জনের সঙ্গে দুই রিপোর্টারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এসআই নিরঞ্জন তাদের হাতকড়া পরিয়ে সদর থানায় নিয়ে যান। খবরটি জানাজানি হলে সহকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ জানান। এরপর পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে দুই সাংবাদিককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, তুচ্ছ ঘটনায় দুই সাংবাদিকের সঙ্গে এসআই নিরঞ্জনের বাগবিতণ্ডা ও ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি সমাধান করে এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

সাংবাদিক মাজেদ রহমান জানান, ওই ঘটনায় সদর থানা এসআই নিরঞ্জন ও এএসআই গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা করা হবে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ঘন্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ'
এক ঘন্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ'
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর