চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

চাঁদপুর প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ০৮:৪৩আপডেট : ৩০ জুন ২০২৫, ০৮:৪৩

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৯ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া। তিনি বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে, গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, ‘নাছির উদ্দিন আহমেদ কোনও মামলায় এজহারনামীয় আসামি না। গত ২ জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এরপর আনা হয় চাঁদপুরে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি