রাস্তার পাশে বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০৪:০২আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৪:১৯

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার কালিগঞ্জে চরদহা গ্রামের একটি সড়ক থেকে কাছলেম মোল্লা (৭৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদা এলাকার ইটের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া গ্রামের কালু মোল্লার ছেলে কাছলেম মোল্লা পারুলিয়ায় মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজবাড়ি থেকে বের হন। কিন্তু পথভুলে কালিগঞ্জের চরদহা গ্রামে পৌঁছে রাতে তিনি মৃত্যুবরণ করেন। রবিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চরদাহ থেকে অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

কাছলেম মোল্লার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী