চিকিৎসক করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ

চাঁদপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০৫:২১আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৫:২১

চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার করোনায় আক্রান্ত বলে স্বাস্থ্য কমপ্লেক্সটি রবিবার (১২ এপ্রিল) থেকে বন্ধ রাখা হয়েছে। ওই চিকিৎসকসহ আরও দুই করোনা রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে টেলি মেডিসিন সেবা চালু রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন।

তিনি জানান- আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগ আপাতত বন্ধ আছে।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, আমাদের আবাসিক মেডিক্যাল অফিসার অসুস্থ হয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতে আমরা হসপিটাল বন্ধ রাখছি। তবে বিশেষ কয়েকটি নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে যেকোনও রোগী ফোনকলের মাধ্যমে চিকিৎসা সেবা পেতে পারেন।

তিনি বলেন, রবিবার দুপুর থেকে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। তবে ফোন সার্ভিস এবং রোগীদের শনাক্ত করা এবং তাদের সঙ্গে যোগাযোগ করা অব্যাহত আছে। আমরা কোয়ারেন্টিনে থেকেই এই সেবা অব্যাহত রাখছি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী