সিরাজগঞ্জে প্রবেশ ঠেকাতে মুলিবাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৬:৪৬আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৬:৫৮

মুলিবাড়ি সড়ক বন্ধ করে পুলিশি পাহারা  ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা করোনা আক্রান্তদের সিরাজগঞ্জ শহরে প্রবেশ ঠেকাতে মুলিবাড়ি সড়কটি বন্ধ করা হয়েছে। সদর থানা পুলিশের পক্ষ থেকে সোমবার (১৩ এপ্রিল) দুপুর থেকে সড়কটি বন্ধ করা হয়েছে। এজন্য বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে সিরাজগঞ্জ জেলা শহরের প্রবেশমুখে ওই সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা করোনাভাইরাসে আক্রান্তদের ঠেকাতে প্রশাসন সদর উপজেলার সয়দাবাদসহ ছয়টি ইউনিয়নের ১৭টি ওয়ার্ড লকডাউন করেছে। নিয়মিত তল্লাশি করার কাজে মহাসড়ক দিয়ে শহর অভিমুখে প্রবেশের ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মুলিবাড়িসহ কমপক্ষে পাঁচটি স্থানে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তদের ঠেকানোর পাশাপাশি শহরবাসীর স্বার্থেই মুলবাড়ি সড়কে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের