ফুলগাজীতে ওএমএস এর চাল চুরি: যুবলীগ নেতা বহিষ্কার

ফেনী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ০৩:৫২আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৩:৫৪

চাল চুরির ঘটনায় ফেনীর ফুলগাজীর যুবলীগ নেতা আবদুল আউয়াল নান্নুকে দল থেকে বহিষ্কার।



ফেনীর ফুলগাজী উপজেলাতে ওএমএস এর চাল চুরির ঘটনায় যুবলীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম আবদুল আউয়াল নান্নু। তিনি স্থানীয় ডিলার ও আমজাদহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।


জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন। অভিযান টের পেয়ে স্থানীয় ডিলার ও আমজাদহাট ইউনিয়ন যুবলীগেরসহ সভাপতি আবদুল আউয়াল নান্নু পালিয়ে যান।
সহকারী কমিশনার সুলতানা নাসরিন জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এসব চাল ১০ টাকা দরে হতদরিদ্রের মাঝে বিক্রি করার কথা ছিল। কিন্তু ওই ডিলার গোপনে ৬ বস্তা চাল জাকির হোসেন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন অভিযান চালিয়ে ওই প্রবাসীর বাড়ি হতে চালের বস্তাগুলো উদ্ধার এবং জাকির হোসেনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক তদন্তে নান্নুর সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান