শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালের ৩ চিকিৎসক করোনা আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৬:১৯আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৬:২৪




শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে হোম কোয়ারেন্টিনে থাকা কাশিমপুর থানার তেঁতুইবাড়ির এলাকার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের একজন নারী চিকিৎসকসহ তিন বিশেষজ্ঞ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের পরিচালক ডা. রাজীব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজেটিভ হওয়া তিন চিকিৎসকের মধ্যে একজন প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের, কনসালটেন্ট রেডিওলোজি বিভাগের একজন নারী চিকিৎসক এবং একজন স্পেশালিস্ট নেফ্রোলজি বিভাগের চিকিৎসক রয়েছেন।

হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের পরিচালক ডা. রাজীব হাসান বলেন, ওই তিন চিকিৎসক অসুস্থতা অনুভব করায় গত সোমবার (৬ এপ্রিল) থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় ১২ এপ্রিল (রবিবার) নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে সোমবার (১৩ এপ্রিল) রাতে ওই তিন চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকেরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে এবং সুস্থ আছেন।

তিনি আরও বলেন, আক্রান্ত তিন চিকিৎসকের সংস্পর্শে ছিল এমন আরো ২১ জনের
নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বাকি ৬ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী