কৃষকদের মধ্যে আউশের বীজ ও সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৬:৪২আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৬:৪৭

কৃষকদের মধ্যে আউশের বীজ ও সার বিতরণ

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এই কার্যক্রমের সূচনা হয়।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ১৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার এবং ১৫ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্বের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলবে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে পটাশ সার পাবেন। এছাড়াও পাঁচ শতক জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কৃষকরা ২০০ গ্রাম উন্নত জাতের পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার ছাড়াও পলিথিন বাবদ ৫৫০ টাকা সহায়তা পাবেন।

উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম জানান, বিতরণ সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. রাশিদুর রহমান (রাসেল), মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি আফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রোকনুজ্জামান ও মুহাম্মদ জুনাইদ হাবীব প্রমুখ।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী