বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
বিশ্ববাজারে কমলো তেলের দাম; পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল; মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা; জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষ; ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ; ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫; গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক; সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে একই সাথে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার জেরে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল রফতানি স্থগিত হওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি নিয়ে বাজার পর্যবেক্ষকরা সতর্ক অবস্থানে রয়েছেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে এক নজর দেখার জন্য মঙ্গলবার লন্ডনের সবচেয়ে উঁচু ভবন ‘দ্য শার্ড’-এর বাইরে শত শত ভক্ত জড়ো হলেও মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপে নিরাপত্তা আশঙ্কার কথা বলে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মক্কার পবিত্র নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথিরা। সৌদি আরব একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর পবিত্র নগরী মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা সাগরে জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯ জনের সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধার অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)এ ঘটনায় নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে এবং পাকিস্তানি নৌবাহিনীর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় পাঁচ জন নিহত ও অন্তত সাত জন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সম্মুখসারির কাছাকাছি নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোল শহরের আশপাশে এ হামলা হয় বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানজার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনিতে একাধিক সংযুক্ত খনির সুড়ঙ্গ ধসে এ দুর্ঘটনা ঘটে। এএফপির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিশ্ববাজারে কমলো তেলের দাম
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত







