সাতক্ষীরা জেলা কারাগারের ৩৭ বন্দিকে মুক্তির সুপারিশ

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ০২:৪১আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:৪৮

সাতক্ষীরা জেলা কারাগার

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সাতক্ষীরা কারাগারের ৩৭জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ।

এদের মধ্যে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ২৭ জন এবং ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছে এমন ১০ জনের নাম রয়েছে।

সাতক্ষীরা কারাগারের জেলার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা কারাগারের ধারণ ক্ষমতা ৪০০ বন্দির। এর মধ্যে পুরুষ বন্দি ৩৬০ জন ও নারী বন্দি ৪০ জন। বুধবার দুপুর পর্যন্ত কারাগারে বন্দি ছিল ৫১৯ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৬ জন। বাকিরা সবাই পুরুষ।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে। এছাড়া কারাগারে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নতুন বন্দিদের কারাগারের ভেতরে ঢোকানোর আগে প্রধান গেটে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাতমুখ ধোয়ানো হয় ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এভাবে প্রাথমিকভাবে সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢোকানো হয় আসামিদের। কারাগারে নতুন প্রবেশকারী হাজতিদের আলাদাভাবে ওই কোয়ারেন্টিন ওয়ার্ডে রাখার ব্যবস্থা আছে এবং ১৪ দিন সেখানে থাকার পর সাধারণ ওয়ার্ডে ঢোকানো হচ্ছে। এছাড়া কারাগারের রন্ধনশালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খাবার ভালোভাবে সিদ্ধ হওয়ার পর পরিবেশন করা হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী