কুমিল্লায় নতুন করে আরও দুজনসহ মোট করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩০। তারা দুজনই সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরেছিলেন। তাদের মধ্যে একজনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোখাইয়া গ্রামে। অন্যজনের বাড়ি দাউদকান্দি পৌর এলাকার সাহাপাড়ায়।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, এই প্রথম লাকসামে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে থাকতেন। লাকসামে এসে তিনি আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত সংগৃহীত ১২টি নমুনার মধ্যে একজন পজিটিভ এবং ৮টি নেগেটিভ ফলাফল এসেছে।
দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম সুমন জানান, আক্রান্ত ব্যক্তি স্থানীয় বাসিন্দা হলেও পাঁচ দিন আগে তিনি নারায়ণগঞ্জে আত্মীয়র বাড়ি থেকে দাউদকান্তি এসেছেন।








