এক দিনেই ৩ চিকিৎসক ও ২ নার্সের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১১:১৩আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১১:১৫

কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলায় একদিনেই তিন চিকিৎসক ও দুই নার্সসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ মোট ৩৪ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসক ও নার্সদের মধ্যে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন চিকিৎসক ও একজন নার্স, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন রোগী। করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন নার্স (বাড়ি কটিয়াদী) রয়েছেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসান জানান, করিমগঞ্জ হাসপাতালে যেহেতু চিকিৎসকদের মধ্যে করোনা পাওয়া যাচ্ছে। তাই সন্দেহ থেকে ওই নার্সের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এ নার্স করোনায় আক্রান্ত হওয়ায় তার বাড়ি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক ও কিশোরগঞ্জ সদরে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদিকে চিকিৎসক ও নার্সরা করোনা আক্রান্ত হওয়ায় ১৪ এপ্রিল থেকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, বুধবার যে ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এই ১১ জনের মধ্যে ইটনা উপজেলায় তিন জন, ভৈরব উপজেলার দুই জন, তাড়াইল উপজেলার দুই জন, কুলিয়ারচর উপজেলার দুই জন, পাকুন্দিয়া উপজেলার একজন ও কটিয়াদী উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত মোট ২৫২ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৩৪ জনের করোনা পজেটিভ এবং বাকি ২১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
উপজেলাওয়ারি করিমগঞ্জে সর্বোচ্চ ৮ জন, ভৈরবে ৫ জন, ইটনায় ৫ জন, কিশোরগঞ্জ সদরে ৪ জন, পাকুন্দিয়ায় ৩ জন, তাড়াইলে ৪ জন, কুলিয়ারচরে ৩ জন, কটিয়াদীতে একজন এবং হোসেনপুর উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে