কাপাসিয়া-কালীগঞ্জে ৫ চিকিৎসকসহ ২৪ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ

গাজীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৪:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৪:৩৫

গাজীপুর

 

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ জন চিকিৎসকসহ ২৪ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন এবং কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ জন চিকিৎসকসহ ১১ জন স্বাস্থ্যকর্মী। হাসপাতালের বেশ কয়েকজন স্টাফের করোনা ভাইরাস আক্রান্তের এমন পরিস্থিতিতে কাপাসিয়া হাসপাতালের সেবা কার্যক্রমে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জনকে লিখিতভাবে জানানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও সেবা কার্যক্রমের সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সরকার। তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট। তিনি আরও জানান, হাসপাতালের ভেতরে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স দুই জন, সহকারী নার্স একজন, স্টোর কিপার একজন, হিসাব রক্ষকসহ সাত জন রয়েছেন। হাসপাতালের বাইরে (মাঠ পর্যায়ে) কাজ করেন এমন স্বাস্থ্য সহকারী (এইচএ) ছয় জন আক্রান্ত হয়েছেন।

তাদের প্রাথমিক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী সময়ে শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেডের এক কর্মীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। পরে ওই কারখানার আরও কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও বেশ কয়েকজন কর্মীর করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের নমুনা সংগ্রহে যারা কাজ করেছেন তাদেরও নমুনা পরীক্ষা করা হয়। পরে মোট ১৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।

কয়েকজন স্টাফ একসঙ্গে আক্রান্ত হওয়ায় হাসপাতালের চিকিৎসা সেবায় সমস্যা হচ্ছে। এ বিষয়ে সিভিল সার্জনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সরকার।

এদিকে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাদেকুর রহমান আকন্দ জানান, হাসপাতালের ১১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচ জন চিকিৎসক রয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরও নমুনা পরীক্ষা করা হবে।

এছাড়া গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গাজীপুরে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি