রাতের আঁধারে বাড়ি বাড়ি উপস্থিত হয়ে ত্রাণসামগ্রী বিতরণ করছেন জামালপুর র্যাব-১৪। ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে এই কর্মসূচি চলছে।
র্যাব-১৪ জানায়, বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) রাতে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, ,রিকশাচালক, ভ্যানচালক, গাড়িচালক ও বিভিন্ন ছোট খাটো পেশায় নিয়োজিত এমনকি নিম্ন মধ্যবিত্ত, কর্মহীন মানুষের বাড়িতে ত্রাণসামগ্রী বিতরণ করছেন তারা।
এলাকাবাসী জানাায়, র্যাব একটি এলিট ফোর্স। দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক কাজ করার পাশাপাশি প্রাণঘাতী করোনার মহামারি প্রতিরোধে প্রতিনিয়ত জনসচেতনতা বৃদ্ধির প্রচারণার পাশাপাশি আর্তমানবতা সেবায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন তারা। জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের পাশাপাশি র্যাবও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। তার ধারাবাহিকতায় র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে দুই শতধিক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল ও একটি করে সাবান সম্বলিত ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, 'র্যাবের পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'








