ত্রাণ নিয়ে অনিয়মের তথ্য জানতে পুলিশের হটলাইন

চাঁদপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ২২:০৬আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:০৭

চাঁদপুর

ত্রাণ সংক্রান্তে যেকোনও অনিয়মের তথ্য জানানোর জন্য একটি হটলাইন চালু করেছে চাঁদপুর জেলা পুলিশ। হটলাইন নম্বরটি হচ্ছে ০১৩১০-০০৫৯৫৯। এটি পুরো চাঁদপুর জেলার জন্য প্রযোজ্য।

জেলা পুলিশ জানিয়েছে, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে সরকারের ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা এবং যেকোনও অনিয়ম-দুর্নীতির তথ্য দ্রুত সরকারকে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এই হটলাইন চালু করা হয়েছে। এটি দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে। চাঁদপুর জেলার যেকোনও ব্যক্তি তার এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম সংক্রান্ত যে কোনও অনিয়ম কিংবা অভিযোগের তথ্য এই নাম্বারে জানাতে পারেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপর (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, এই নম্বরে ভুক্তভোগী কিংবা যেকোনও নাগরিক ফোন করে অথবা এসএমএস-এর মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবেন। এই নম্বরে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও চালু থাকবে, যাতে করে যে কেউই তার অভিযোগের পক্ষে চাইলে প্রমাণ হিসেবে ছবি কিংবা ভিডিও দিতে পারেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের