সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ২২:৩৯আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২২:৪১

বিদ্যুৎস্পৃষ্ট

বগুড়ার সারিয়াকান্দিতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  আলেফা খাতুন (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের চরহরিণা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। টিভির প্লাগ লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানয়, আলেফা খাতুন চরহরিণা গ্রামের কৃষক আপেল মিয়ার

মেয়ে। সে স্থানীয় চরহরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। রবিবার দুপুরে শিশুটি টিভি দেখার জন্য বিদ্যুতের সকেটে প্লাগ ঢোকানোর চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন এর সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম