হাসপাতালে করোনা রোগী শনাক্ত, চিকিৎসক-নার্সসহ ২০ জন হোম কোয়ারেন্টিনে

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ১৩:২৯আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৩:৩৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এক রোগীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় হাসপাতালের দ্বিতীয় তলা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রোগীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, নার্স ও স্টাফসহ ২০ জনকে সোমবার (২০ এপ্রিল) সকালে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।

সিভিল সার্জন জানান, দ্বিতীয় তলায় থাকা অন্য রোগীদের মধ্যে কাউকে হোম কোয়ারেন্টিনে, কাউকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এ ফ্লোর পূর্ণাঙ্গভাবে জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করে আবার খোলা হবে।

লক্ষ্মীপুর জেলায় নতুন করে চার জনসহ মোট ২৬ জন রোগীকে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। লক্ষ্মীপুর জেলায় প্রথম করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১২ এপ্রিল। তিনি নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টস শ্রমিক।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের