সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের স্মারকলিপি নেননি ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ২২:১৩আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:১৯

 

 করোনা পরিস্থিতিতে প্রশাসনের উদাসীনতা নিয়ে ফেসবুকে সমালোচনা করায় ঠাকুরগাঁওয়ে সাংবাদিক আল মামুন জীবনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সোমবার (২০ এপ্রিল) মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিতে যান স্থানীয় সাংবাদিকরা। তবে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল আলম সুমন স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানান।

স্মারকলিপি না নিয়ে উল্টো ইউএনও সুমন বলেন, শুধুমাত্র অফিসিয়াল কাগজপত্র ছাড়া অন্য কোনও কাগজ জেলা প্রশাসক বরাবর পাঠাতে পারবো না।

পরে সাংবাদিকরা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপিটি না দিতে পেরে ফেরত আসেন। এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক মাহাবুব আলম, ইলিয়াস আলী, মাজেদুল ইসলাম হৃদয়সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্য সংবাদকর্মীরা।

সাংবাদিক আল মামুন জীবন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক। তিনি দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি ও স্থানীয় একটি অনলাইন পত্রিকার বার্তা প্রধান হিসেবে কাজ করছেন।

সম্প্রতি সাংবাদিক মামুন করোনা পরিস্থিতির ভয়াবহ মুহূর্তে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গণপরিবহনে করে ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষের প্রবেশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তবে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে ভালোভাবে নেওয়া হয়নি। এর জের ধরে গত ১৫ এপ্রিল বালিয়াডাঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয় সাংবাদিকদের ধারণা, সম্প্রতি বালিয়াডাঙ্গীতে ৮৮৯ বস্তা ওএমএস’র চাল উদ্ধার নিয়ে সরেজমিনে রিপোর্ট করেছিলেন মামুন। সে জন্যও তিনি প্রশাসনের রোষানলে পড়তে পারেন।

এদিকে চাল চুরির ঘটনায় সংবাদ পরিবেশন করায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও জাগো নিউজের সম্পাদকসহ আরও দুই সাংবাদিকের বিরুদ্ধে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে ফেসবুক স্ট্যাটাসটি তুলে নিয়েছিলাম। এরপরেও ডিসি ও এসপির কাছে ক্ষমা চেয়েছি। এতকিছুর পরও আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। মামলার পর পুলিশ ভাড়া বাসা, শ্বশুরবাড়িসহ নানা জায়গায় অভিযান চালাচ্ছে। আমি চার দিন ধরে পলাতক।

তিনি আরও বলেন, চার দিন হলো তিন বছরের শিশুটির মুখ দেখতে পাইনি। সত্য কথা বলতে গিয়ে আমাকে ডিজিটাল আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের