মা-মেয়ের করোনা শনাক্ত, ছেলে পলাতক

বরিশাল প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৯:১০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৯:১০

বরিশাল

বরিশালের বানারীপাড়া ‍উপজেলায় মা ও মেয়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এরপর পালিয়ে গেছে নারায়ণগঞ্জ থেকে ‍আসা ছেলে।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান জানান, ১৭ এপ্রিল উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮ এপ্রিল ওই তরুণী ও তার মায়ের (৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরীক্ষার রিপোটে মা ও মেয়ের করোনা পজিটিভ আসে। কিন্তু তার আগেই ২০ এপ্রিল তারা হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে চলে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, করোনা আক্রান্ত ওই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদয়কাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান, খলিলুর রহমানের ছেলে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। কিন্তু তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। সবার ধারণা, ওই ছেলের মাধ্যমে তার মা-মেয়ে ‍আক্রান্ত হয়েছে। ‍এরপর থেকে ওই ছেলে পলাতক।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম