কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ১৬:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৬:৪৬

কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দেওয়ায় এই উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্যের একটি দল চিত্রাপাড়া বিলে রবিউল শেখ নামে এক কৃষকের ধান কেটে দেয়।

এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, ছাত্রলীগ নেতা রাসেল নিজামী, জুয়েল মুন্সী, সাজ্জাদ হোসেন সুমন, শামিম দাড়িয়া, মাইনুল ইসলাম রিমু, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

কৃষক রবিউল শেখ বলেন, 'জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।'

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, 'বর্তমানে আমাদের উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকটা বিবেচনা করে আমরা উপজেলার ১১টি ইউনিয়নে ৪৫ জন করে ১১টি টিম করেছি। এই টিম হতদরিদ্র ও বর্গাচাষিদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দেবে।'

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি